হোম / গল্প

আমাদের কারখানার গল্প

কারখানা

AKAR শুরু হয়েছিল একটা সহজ বিশ্বাস থেকে — ভালো ফার্নিচারের জন্য শোরুমের বাড়তি দাম দেওয়ার দরকার নেই। আমরা ঢাকার নিজস্ব কারখানায় কাঠ বাছাই থেকে ফিনিশিং পর্যন্ত পুরো কাজটা নিজেরা করি।

যে কাঠ বলি, সেই কাঠই দিই। যে মাপ বলি, সেই মাপেই বানাই। আর কিছু ভুল হলে লুকাই না — ঠিক করে দিই। এটাই আমাদের নিয়ম।

প্রতিটা পিস ডেলিভারির আগে আমরা নিজেরা চেক করি। তাই ১ বছরের ওয়ারেন্টি দিতে আমাদের ভয় লাগে না।

কারখানা-সরাসরি দাম
আসল কাঠের গ্যারান্টি
ডেলিভারির সময় পেমেন্ট
১ বছরের ওয়ারেন্টি

নিজে এসে দেখুন

বাড্ডা, ঢাকা — শনি–বৃহস্পতি, সকাল ১০টা থেকে রাত ৮টা। আসার আগে একটা কল দিয়ে আসুন।

Scroll to Top