AKAR FLAT PACKআধুনিক জীবনযাপনের জন্য ডিজাইন করা,
আধুনিক জীবনযাপনের জন্য ডিজাইন করা,
সহজে স্থানান্তরের জন্য তৈরি।
AKAR Flat Pack Collection এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে সহজে বহন করা যায়, প্রয়োজনে খুলে আবার জোড়া লাগানো যায় এবং বছরের পর বছর ব্যবহার করা যায়।

১
সহজে স্থানান্তরযোগ্য
বাসা পরিবর্তনের সময় বড় ফার্নিচার নিয়ে ঝামেলা কমে যায়।
২
কম জায়গায় পরিবহন
বাক্সে প্যাক করা থাকায় পরিবহন ও সংরক্ষণ সহজ।
৩
আধুনিক ডিজাইন
পরিষ্কার লাইন, স্মার্ট স্ট্রাকচার এবং সমসাময়িক জীবনযাপনের উপযোগী নকশা।
Flat Pack কালেকশন
০টি পণ্যFlat Pack কালেকশন খুব শিগগিরই আসছে। এখনই জানতে: হোয়াটসঅ্যাপে মেসেজ করুন
কার জন্য উপযুক্ত?
- নতুন ফ্ল্যাটে উঠছেন
- ভাড়ার বাসায় থাকেন
- ভবিষ্যতে বাসা পরিবর্তনের সম্ভাবনা আছে
- সহজে পরিবহনযোগ্য ফার্নিচার চান
- নিজেরাই অ্যাসেম্বল করতে চান
যেভাবে লাগাবেন
১
বাক্স খুলুন
সব পার্টস নাম্বার করা, সাথে ছবিসহ সহজ নির্দেশনা — বাংলায়।
২
পার্টস মিলান
নাম্বার অনুযায়ী পার্টস সাজান। কোনটা কোথায় যাবে, ছবি দেখলেই বুঝবেন।
৩
স্ক্রু লাগান, শেষ
আটকে গেলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিন — আমরা সাথে থেকে লাগিয়ে দেবো।
FAQ
সাধারণ কিছু প্রশ্ন
Flat Pack Furniture আসলে কী?
Flat Pack Furniture এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটি খুলে ছোট আকারে প্যাক করা যায় এবং প্রয়োজনের সময় আবার সহজে সংযোজন করা যায়।
নিজে লাগাতে পারব? কী কী লাগবে?
হ্যাঁ। সঙ্গের নির্দেশিকা ধাপে ধাপে অনুসরণ করলেই হয় — সাধারণত একটা স্ক্রু-ড্রাইভারই যথেষ্ট। আলাদা কারিগরি দক্ষতা লাগে না।
লাগাতে কত সময় লাগে?
পণ্যভেদে আলাদা — ছোট আইটেম মোটামুটি ১৫–৩০ মিনিট, বড় আইটেম একটু বেশি। প্রতিটি ধাপ নির্দেশিকায় ছবি দিয়ে দেখানো থাকে।
ফ্ল্যাট প্যাক কি সাধারণ ফার্নিচারের চেয়ে দুর্বল?
না। একই বোর্ড/কাঠ আর ফিটিংস ব্যবহার হয়; শুধু পরিবহনের সুবিধায় খোলা অবস্থায় পাঠানো হয়। ঠিকভাবে লাগালে মজবুতিতে পার্থক্য থাকে না।
দাম আর ডেলিভারিতে সুবিধা কী?
খোলা প্যাকে জায়গা কম লাগে বলে পরিবহন সহজ ও খরচ কম — এই সাশ্রয় দামেও প্রতিফলিত হয়। সরু সিঁড়ি বা লিফটেও সহজে ওঠানো যায়।
