হোম / Privacy Policy | গোপনীয়তা নীতি

Privacy Policy | গোপনীয়তা নীতি

গোপনীয়তা নীতি

AKAR Furniture & Interior-এর ওয়েবসাইট akar.com.bd। অর্ডার, পণ্য সম্পর্কে প্রশ্ন এবং ইন্টেরিয়র পরামর্শের জন্য আপনি যে তথ্য দেন, তা কীভাবে ব্যবহার হয় এখানে জানানো হলো। সর্বশেষ হালনাগাদ: ৩০ আগস্ট ২০২৬।

কোন তথ্য নেওয়া হয়

অর্ডারের জন্য নাম, ফোন নম্বর, ঠিকানা এবং আপনার দেওয়া নোট নেওয়া হয়। ইমেইল দেওয়া ঐচ্ছিক। পরামর্শের ফর্মে নাম, ফোন, স্পেসের ধরন ও আপনার দেওয়া বিবরণ নেওয়া হয়। সাইট ব্যবহারের সময় IP address, browser/device এবং দেখা পৃষ্ঠা বা অর্ডার-সংক্রান্ত প্রযুক্তিগত তথ্যও সাইট ও সংশ্লিষ্ট সেবায় প্রক্রিয়াকৃত হতে পারে।

অসম্পূর্ণ checkout

Checkout-এ ফোন নম্বর লিখলে অর্ডার শেষ না করলেও আপনার দেওয়া তথ্য সংরক্ষিত হতে পারে। অর্ডার সম্পন্ন করতে সহায়তা বা আপনার প্রশ্নের উত্তর দিতে AKAR যোগাযোগ করতে পারে। এ ধরনের যোগাযোগ না চাইলে নিচের নম্বরে জানাতে পারেন।

কেন তথ্য ব্যবহার করি

অর্ডার যাচাই, পণ্যের মাপ বা ফিনিশ নিশ্চিত করা, ডেলিভারি, পেমেন্ট সমন্বয়, ওয়ারেন্টি সেবা এবং পরামর্শের উত্তর দেওয়ার জন্য তথ্য ব্যবহার করি। বিজ্ঞাপন কতটা কার্যকর এবং সাইটে কোথায় সমস্যা হচ্ছে তা বুঝতেও প্রযুক্তিগত তথ্য ব্যবহার হয়।

কার কাছে তথ্য যায়

অর্ডার ও অনুসন্ধান সামলানো AKAR-এর দায়িত্বপ্রাপ্ত সদস্যরা প্রয়োজনীয় তথ্য পান। কাজের সমন্বয়ের জন্য order notification ইমেইল বা Telegram-এ যেতে পারে। ডেলিভারির জন্য সংশ্লিষ্ট ডেলিভারি সেবাকে প্রয়োজনীয় নাম, ফোন ও ঠিকানা দিতে হয়। Hosting, WordPress/WooCommerce এবং ব্যবহৃত যোগাযোগ বা বিজ্ঞাপন সেবাগুলো নিজ নিজ ভূমিকা অনুযায়ী তথ্য প্রক্রিয়া করে।

Cookies ও Meta tracking

Cart, checkout ও সাইটের কার্যকারিতার জন্য cookies ব্যবহৃত হয়। Meta Pixel এবং সংযুক্ত Meta সেবায় পৃষ্ঠা দেখা, পণ্য দেখা বা অর্ডারের মতো event পাঠানো হতে পারে। সংযুক্ত সেটিংস অনুযায়ী matching-এর জন্য যোগাযোগের তথ্য সুরক্ষিত hash আকারেও পাঠানো হতে পারে। Hash করা মানেই তথ্য পুরোপুরি পরিচয়হীন নয়। Browser-এর cookie settings ও Meta-এর ad preferences থেকে কিছু নিয়ন্ত্রণ করা যায়; cookies বন্ধ করলে checkout-এর কিছু সুবিধা কাজ নাও করতে পারে।

WhatsApp ও বাইরের সেবা

WhatsApp, Facebook বা অন্য বাইরের link খুললে সেই সেবার নিজস্ব privacy policy প্রযোজ্য হয়। Telegram-এ পাঠানো notification বা ইমেইলের copy সংশ্লিষ্ট সেবাতেও থাকতে পারে।

কতদিন তথ্য থাকে

অর্ডার, ডেলিভারি, ওয়ারেন্টি, হিসাব ও প্রয়োজনীয় রেকর্ড সামলাতে তথ্য সংরক্ষিত হয়। সব ধরনের তথ্যের জন্য একটিমাত্র স্বয়ংক্রিয় মুছে ফেলার সময়সীমা বর্তমানে নির্ধারিত নেই। অপ্রয়োজনীয় তথ্য মুছতে বা সংশোধন করতে অনুরোধ জানাতে পারেন। অর্ডার, নিরাপত্তা বা প্রযোজ্য রেকর্ড রাখার প্রয়োজন থাকলে কিছু তথ্য রাখা লাগতে পারে। Backup ও notification-এর copy মূল সাইটের তথ্য থেকে আলাদা সময় পর্যন্ত থাকতে পারে।

আপনার তথ্য সম্পর্কে যোগাযোগ

তথ্য দেখতে, ভুল সংশোধন করতে, মুছে দেওয়ার অনুরোধ করতে বা অনুসরণমূলক যোগাযোগ বন্ধ করতে 0188 60 600 51 নম্বরে কল বা WhatsApp করুন। তথ্য ভুল ব্যক্তির কাছে না দিতে অনুরোধকারীর পরিচয় যাচাই করা হতে পারে। ঠিকানা: বাড্ডা, ঢাকা।

Scroll to Top